পদ খালি আছে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে



মোট ১২ পদে ৫৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।
এসব পদে চাকরি প্রার্থীরা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.bina.gov.bd) অথবা http://bina.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে আগামী ২২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্প্রতি প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতে কম্পিউটার অপারেটর পদে দুইজন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে একজন, বৈজ্ঞানিক সহকারী পদে-১ পদে ১৭ জন, বৈজ্ঞানিক সহকারী-২ পদে ২০ জন, পিএ পদে তিনজন, কেয়ারটেকার পদে একজন, ড্রাফটসম্যান পদে একজন, ড্রাইভার পদে চারজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনজন টেকনিশিয়ান-২ পদে দুইজন, পাম্প অপারেটর পদে দুইজন এবং একজন বাবুর্চিকে নিয়োগ দেওয়া হবে।
মু্ন্সীগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ময়মনসিংহ, ফেনী, লালমনিরহাট, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। চাকরি প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর গ্রহণযোগ্য।

সূত্র - অনলাইন থেকে নেওয়া

Post a Comment

0 Comments